আমরা রাফি ও তন্নী — দুজনের নামের ছোঁয়া দিয়ে গড়ে তুলেছি তনরা আউটফিটস। চেয়েছি এমন একটি নির্ভরযোগ্য অনলাইন শপ, যেখানে নারীরা ঘরে বসেই নিজের পছন্দের পোশাক বেছে নিতে পারেন।
ঘর থেকে শুরু হওয়া এই উদ্যোগের ভিত্তি পোশাকের প্রতি ভালোবাসা ও অনলাইন ব্যবসার অভিজ্ঞতা। পছন্দের পোশাক সহজে খুঁজে পাওয়া এবং আন্তরিক সেবা নিশ্চিত করাই আমাদের অগ্রাধিকার।
আমরা যা বিশ্বাস করি
তাই তনরা আউটফিটসে আমরা গুরুত্ব দিই আপনার পছন্দ, স্টাইল ও আরামের ওপর। আমাদের প্রতিটি পোশাকের পেছনে রয়েছে আপনাকে সুন্দর অনুভব করানোর এবং আপনার প্রতিদিনকে আরও রঙিন করে তোলার স্বপ্ন।
কারণ, সুন্দর দেখানোর পাশাপাশি আরামেও থাকতে হবে সবার আগে।
কাদের জন্য তনরা?
যাঁরা ফ্যাশনেবল, মার্জিত ও ট্রেন্ডি পোশাক পছন্দ করেন — কলেজ-বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী, কর্মজীবী নারী কিংবা গৃহিণী — তনরা তাঁদের সবার জন্য। ওয়ান-পিস, টু-পিস ও থ্রি-পিসের বাছাই করা কালেকশনে নিজের রুচি ও ব্যক্তিত্বের সঙ্গে মানানসই পোশাক খুঁজে নেওয়ার সুযোগই আমাদের ভাবনার কেন্দ্রে।
আমাদের লক্ষ্য
আরাম ও স্টাইলের সমন্বয়ে মানসম্মত পোশাক সাশ্রয়ী দামে বাংলাদেশের নারীদের কাছে পৌঁছে দেওয়া। পোশাকের মান ও গ্রাহকসেবায় আপস না করে প্রতিটি অর্ডারকে করা একটি আনন্দদায়ক অভিজ্ঞতা — এটাই আমাদের প্রতিশ্রুতি।
আমাদের স্বপ্ন
তনরা আউটফিটসকে বাংলাদেশের একটি বিশ্বস্ত ও শীর্ষস্থানীয় অনলাইন লাইফস্টাইল ব্র্যান্ড হিসেবে গড়ে তোলা। আপনার সৌন্দর্য, আপনার স্বাচ্ছন্দ্য আর আপনার নিজস্ব স্টাইলের সঙ্গী হতে চায় তনরা আউটফিটস।